হেঁটে যাচ্ছে পৃথক হয়ে। একজনের সাথে অন্যজনের ধাক্কা তো লাগতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। প্রশ্ন করা হলো তুমি ব্যাথা পেয়েছো কিনা! এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বলাতেই মারধরের শিকার হয় শিউলি আক্তার নামে এক এসএসসি পরিক্ষার্থী ।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে।
শিউলি আক্তার পপুলার বিডি নিউজকে জানায়, আমার বাড়ির সম্পর্কে দাদি মমতাজ বেগম(৬০)। ঐ দিন আমি বাড়ির পাশ দিয়ে হেঁটে আসার সময় তার শরীরের সাথে আমার ধাক্কা লাগে। পরে সে (দাদী) নিজেই আমাকে ডেকে বললো ব্যথা পেয়েছি কিনা? আমি হ্যাঁ বলাতেই ঐ দাদির ছেলে সজিব (৩০) আমাকে হঠাৎ গাল-মন্দ শুরু করে। পরে আমি তার প্রতিবাদ করি। এতে সে ক্ষিপ্ত সে হয়ে আমাকে বেদম প্রহার করা শুরু করে। পরে আমার মা দেখে দৌড়ে এসে আমাকে উদ্ধার করে। শিউলি আক্তারের মা নুরজাহান বেগম জানান, আমার মেয়ের সাথে এমন আচরন করায় আমি তার প্রতিবাদ করায় সজিব উল্টো আমাকেও মারধর শুরু করে। সজিব এর আগেও কয়েক বার আমাদের উপর হামলা করেছে।
পরে আহত শিউলি আক্তারকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ দিকে শিউলি আক্তারের মা নুরজাহান বেগম বাদী হয়ে সন্ধ্যায় চারজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ হারুনুর রশীদ পপুলার বিডি নিউজকে জানান, ‘এই বিষয়ে অভিযোগ পেয়েছি।হাজীগঞ্জ থানায় জিডি নং ৭২৬। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
H/N