কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে হাসি- খুশিতেই ১৭টি পরিবার

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ১৪, ২০২১ | ৮:৪৬
Link Copied Successfully!

একসময় ঘর ছিলো না, ছিলো না জমিও। স্বপ্ন ছিলো
একদিন নিজের বাড়ি হবে, যে শান্তির নীড়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন।

প্রধানমন্ত্রীর উপহার হাতে পেলেন জমি, সঙ্গে নিজের বাড়িও। দেশের জমি ও ভূমিহীন এমন নিঃস্ব মানুষের আজ দুঃখ ভুলে আনন্দে আত্মহারা চাঁদপুরের কচুয়ার ১৭টি পরিবার ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাচার ইউনিয়নের বজুরীখোলা ও কাদলা ইউনিয়নে দেবীপুর গ্রামে নতুন নির্মাণ করা আধা পাকা ঘরগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। সদ্য রং লাগানোয় চকচক করছে। বিদ্যুতের তারও লেগেছে। দীর্ঘ ৬ মাস ধরে স্ত্রী,সন্তান ও পরিবার পরিজন নিয়ে আনন্দে বসবাস করছেন
উপকারভোগীরা।

বিজ্ঞাপন

আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার এই স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্পের আওতায় দেশের অন্যান্য উপজেলার ন্যায় ২০২০-২০২১ অর্থ বছরে চাঁদপুরের কচুয়ার সীমান্তবর্তী এলাকা বজুরীখোলা গ্রামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম পর্যায়ে প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে ১৫টি পরিবারকে ৩৫ শতাংশ ভূমির উপর নির্মাণ করেন এবং দ্বিতীয় পর্যায়ে কাদলা ইউনিয়নে দেবীপুর গ্রামে ২টি ঘরে ১ লক্ষ ৯০ হাজার টাকা করে দেয়া হয়।

উপকারভোগী পরিবারগুলো হচ্ছে- কামাল হোসেন,মনি
আক্তার,রহিমা বেগম,রাবেয়া বেগম,ইউসুফ মিয়া,রাজিয়া
খাতুন,সফিক মিয়া,মকবুল হোসেন,বাদশা মিয়া,সুমি
আক্তার,সুমি বেগম,আমির হোসেন,রুহুল আমিন,বিল্লাল হোসেন,শ্যামল চন্দ্র মন্ডল,পেয়ারা বেগম।
বসবাসকারী কামাল হোসেন,সফিক মিয়া ও সুমি আক্তার সহ আরো কয়েকজন উপকারভোগীরা বলেন, কখনো স্বপ্নে ভাবিনী। এভাবে আমরা স্বপ্নের নীড় পাবো। আমাদের কোনো জমি কিংবা ঘর ছিলো না।

প্রধানমন্ত্রী আমাদের সরকারি ঘর ও জমি দিয়ে সহায়তা করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ধন্যবাদ জানাই। ইউএনও দীপায়ণ দাস শুভ জানান, আশ্রয়ণের অধিকার শেখহাসিনার উপহার মুজিববর্ষে এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বজরীখোলা গ্রামে খাস জমিতে গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল পরিবারকে দুই শতক জমিসহ ঘর নির্মাণ করে দেয়াহ চ্ছে। ঘরগুলো নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়। প্রথম পর্যায়ে ১৫টি পরিবারকে আবাসন ও দ্বিতীয় পর্যয়ে  আর ও দুটি ঘর প্রদান করে।

বিজ্ঞাপন

H/N

 

 

 

 

 

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা