
কচুয়া ৩৩৩ নাম্বারে কল দিয়ে মিলছে প্রধানমন্ত্রীর উপহার


চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধি-নিষেধে কর্মহীন অসহায় পরিবারের সদস্যরা জাতীয় হটলাইন ৩৩৩ নাম্বারে কল দিয়ে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।
জাতীয় হটলাইন ৩৩৩ থেকে ও কচুয়া উপজেলা নির্বাহীর অফিসারে কার্যালয়ের প্রাপ্ত তথ্যমতে, কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় বিভিন্ন ইউনিয়নের ন্যায় কচুয়া উত্তর ইউনিয়নের কর্মহীন অসহায় ৪২ পরিবারের সদস্যের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
এসব কর্মহীনদের অধিকাংশ পরিবার একজনের আয়ের ওপর নির্ভরশীল, যার মধ্যে অধিকাংশ রিক্সাচালক, অটোচালক, গৃহিণী, ডেলিভারিম্যান । এতে মঙ্গলবার (১৩ জুলাই) ৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চেয়েছে এমন অসহায় কর্মহীন ৩ তিন পরিবারকে মাননীয় প্রধান মন্ত্রীর খাদ্য সামগ্রী চাল,ডাল,তৈল,লবন,আলু ও আম প্যাকেটকৃত উপহার সামগ্রী বিতরণ করেন ।


বিতরণ কালে উপস্থিত ছিলেন, ৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম.ইউপি সচিব মফিজুর রহমান,হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা ফয়েজ ও আমির হোসেন প্রমূখ।
H/N



























