কচুয়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১২, ২০২১ | ৪:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার খিড্ডা গ্রামে শাহাবুদ্দিন মুন্সী সাবুর বসতবাড়ির সীমানা প্রাচীর জোরপূর্বক উঠিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খিড্ডা গ্রামের মুন্সী বাড়ির তাজুল ইসলাম,তার ছেলে মোশারফ,বিল্লাল ও আনোয়ার হোসেন গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

ক্ষতিগ্রস্থ জমির মালিক, শাহাবুদ্দিন মুন্সী সাবু ও তার পরিবারের সদস্যরা জানান, আমরা প্রতিপক্ষের ওয়ারিশ থেকে প্রায় ২০ বছর পূর্বে খরিদসূত্রে ৪২ শতাংশ জমির মালিক হয়ে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছি।
প্রতিপক্ষ তাজুল ইসলাম গংরা আমার বাড়ির দক্ষিন অংশে আংশিক জায়গা পাবে দাবি করে রাতের আধারে সীমানা প্রাচীর উঠিয়ে ফেলে দেয়। তাছাড়া আমার বাড়িতে জোরপূবৃক এসে সম্প্রতি টিনের বেড়া ও আমাদের মারধর সহ বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি বাড়ি মাপ-জোপ করতে চাইলে প্রতিপক্ষরা না এসে সীমানা নির্ধারন করলে সীমানা উপড়ে ফেলে দেয় এবং বর্তমানে প্রতিপক্ষরা এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়ে রয়েছেন।

শাহাবুদ্দিন সাবুর ছেলে সোহরাব হোসেন বলেন, আমার ভাইয়েরা প্রবাসে থাকায় বাড়িতে কেউ না থাকায় প্রতিপক্ষ লোকজন বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে আমাদের হামলা ও হয়রানির চেষ্টা করছে। কিছুদিন আগে আমাদের সীমানার আম গাছ থেকে আম পাড়তে গেলে তারা আমাকে মারধর করে। ফলে আমি এখন ভয়ে আতঙ্কে আছি। মাথার আঘাতের যন্ত্রনায় ছটফট ও দূরের কিছু দেখতে পাই না।

বিজ্ঞাপন

তাই প্রতিপক্ষ তাজুল ইসলাম গংদের অত্যাচার থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্থ পরিবারটি। এদিকে প্রতিপক্ষ তাজুল ইসলাম গংদের বাড়িতে গিয়ে উল্লেখিত ব্যাপারে বক্তব্য জানতে তাদের বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা