আজ নায়ক হওয়ার পালা ছিল মার্তিনেজেরই

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুলাই ৭, ২০২১ | ১২:২৬
Link Copied Successfully!
আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
ছবি: এএফপি

দারুণ এই জয়ের পর মার্তিনেজের খুব মনে পড়ছে তাঁর পরিবারের কথা। করোনাভাইরাস মহামারির এই সময়ে জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে অনেক দিন পরিবার থেকে বিচ্ছিন্ন তিনি। আর্জেন্টিনা দলটাই এখন তাদের পরিবার। তবে মার্তিনেজ খুশি দলটা স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ায়, ‘আমরা ৪০ দিন ধরে জৈব সুরক্ষা বলয়ে বন্দী। পরিবারের সঙ্গ ছাড়া আছি। আমরা খেলোয়াড় ছাড়াও কোচিং স্টাফ, অন্যান্য কর্মকর্তাসহ মোট ৭০ জনের একটা পরিবার এখন আর্জেন্টিনা দল। খুব ভালো লাগছে আমরা সবাই মিলে স্বপ্নপূরণের খুব কাছে চলে এসেছি। আমরা কোপার ফাইনালে খেলতে চেয়েছিলাম। সেটি করতে পেরেছি।’

কলম্বিয়ার বিপক্ষে পুরো ম্যাচেই ভালো খেলেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

বিজ্ঞাপন

কলম্বিয়ার বিপক্ষে পুরো ম্যাচেই ভালো খেলেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
ছবি: এএফপি

ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল। মার্তিনেজ মনে করেন, এ ম্যাচে জিততে হলে আর্জেন্টিনাকে নিজেদের পারফরম্যান্সকে অনেক ওপরে নিয়ে যেতে হবে, ‘ফাইনালে ব্রাজিল আমাদের প্রতিপক্ষ। তাদের হারিয়ে কোপা জিততে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে। ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারাতে হলে পারফরম্যান্সে তাদের ছাপিয়ে যেতে হবে।’

কলম্বিয়ার প্রশংসাই ঝরেছে আর্জেন্টিনা গোলকিপারের কণ্ঠে। তাঁর মতে, আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়া যথেষ্ট চ্যালেঞ্জ জানিয়েছে। তারা দল হিসেবে যথেষ্ট কঠিনও, ‘আমরা এ ম্যাচে দ্রুত এগিয়ে গিয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে কলম্বিয়া গোল শোধ করে স্কোরলাইনটা ১-১ করে ফেলে। দলটা খুবই কঠিন আর শক্তিশালী। তবে সমতা থাকা অবস্থাতেও আমরা দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেছি, যা আমাদের এগিয়ে নিতে পারত। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকার-ভাগ্যে জিততে হলো!’

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা