কচুয়ায় রাতের অন্ধকারে অভিনব কায়দায় বসত ঘরে চুরি

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ৬, ২০২১ | ৮:৩৫
Link Copied Successfully!

কচুয়ায় রাতের অন্ধকারে বসত ঘরে অভিনব কায়দায় চুরির ঘটনার ঘটেছে। ৫ জুলাই সোমবার রাত আনুমানিক ২.৪০ মিনিটের সময় কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে মঙ্গলবার মধ্য রাতে বড়হায়াতপুর দক্ষিন পাড়া নতুন বাড়ির সৌদি প্রবাসী আমির হোসেনের বসত ঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে। ঘরে কেউ না থাকায় অনায়সে ব্রিফকেছ ও ওয়ড্রফ থেকে ২ জোড়া স্বর্নের কানের দুল,২টি চেইন,পায়ের নুপুর,১টি নাকফুল,ঘরে থাকা ১টি বাইসাইকেল ,নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যন্য মালামাল নিয়ে যায়।

সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কচুয়া থানার সেকেন্ড অফিসার মো: তাজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মো: মানিক ঘটনার স্থল পরিদর্শন করেছেন। এসময় প্রবাসী আমির হোসেনের ছেলে আবু হানিফ মঙ্গলবারের রাতের চুরির সময়কার ভিডিও ফুটেজ সেকেন্ড অফিসার মো: তাজুল ইসলামকে দেখান। ভিডিও ফুটেজ দেখা যায় মধ্যরাতে মাস্ক পরিহিতি দুজন চোর ঘরে প্রবেশ করে। আবু হানিফ আরো জানান আমাদের বাড়িতে প্রায়ই চুরি হয় ,লোকজন কম বলে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি।তারপরও চুরি বন্ধ হচ্ছেনা।

বিজ্ঞাপন

প্রশাসনের নিকট চুরি বন্ধে সহযোগীতা কামনা করছি। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা