কচুয়া কাদলা ইউনিয়ন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩০, ২০২১ | ৮:৩৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মো.রোকন খান, সদস্য মো.মনির হোসেনের নেতৃত্বে উপজেলার চৌহমুনী বাজারে কাদলা ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল সমাবেশে করেন।

ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীরা তাদের বক্তব্য বলেন,কাদলা ইউনিয়নের কৃতিসন্তান কচুয়ার একমাত্র অভিভাবক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুযার উন্নয়নের রূপকার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের সাথে কোনো যোগ পরামর্শ ছাড়া ও সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের আঁধারে ওই পকেট কমিটি গঠিত হয়েছে। এই পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবী জানিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন,কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.হামিদ খান, যুবলীগ নেতা মো.নোমান খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন বিপ্লব,যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম খান, মোশারফ হোসেন খান,ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মো.শরিফুল ইসলাম,কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.আল-আমিন,আইন বিষয়ক সম্পাদক মো.শরিফুল ইসলাম,ছাত্রলীগ নেতা, আজমির হোসেন,গাজী রাকিবুল ইসলাম, রাজন খান,মামুন হোসেন,মো.হেলাল খানসহ ৫শতাদিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা