কচুয়ায় আওয়ামী লীগ নেতা শাহজাহান ইন্তেকাল নেতাকর্মীদের শোক

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুন ২৯, ২০২১ | ৯:২০
Link Copied Successfully!

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর পৌরসভায় কর্মরত মো. শাহজাহান আর বেচেঁ নেই (ইন্নালি….রাজিউন)।

তিনি আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ফুসফুসে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ বহুগুনগাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারজিনত রোগে আক্রান্ত ছিলেন। মো. শাহজাহান দুর্দিনে আওয়ামী লীগের একজন ত্যাগী সাবেক ছাত্রলীগের নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মো. শাহজাহান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ,কচুয়া উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) মো. শাহজাহান শিশির,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য গবেষনা উপ-কমিটির সদস্য কাজী এনামুল হক শামীম,উপজেলা যুবলীগের সহ-সম্পাদক অ্যাড. এম.এ ইউসুফ পাটওয়ারী সহ দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১টায় কচুয়া উপজেলার আশ্রাফপুর নতুন বাজার সংলগ্ন গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে মরহুম শাহজাহানের মরদেহ নিজ গ্রাম আশ্রাফপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা