ফ্রি ফায়ার খেলা নিয়ে দোকান কর্মচারী খুন, গ্রেফতার ২

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৭, ২০২১ | ১২:৫৫
Link Copied Successfully!

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারী মোহাম্মদ আবদুল গনি প্রকাশ রকি খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইলও উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রকি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের গুনু মিয়ার ছেলে মনজুর আলমের ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতো। কাজ শেষে রাতের অধিকাংশ সময়ে সে স্থানীয় কয়েকজনের সঙ্গে দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বারদোনা এলাকায় বসে ফ্রি-ফায়ার গেম খেলত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মধ্যরাতেও তিন চারজনকে সঙ্গে নিয়ে রেললাইনে বসে গেম খেলছিল। খেলা নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে তারা রকিকে ছুরিকাঘাত করে তার মোবাইলটি সঙ্গে করে নিয়ে যায়। রকির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা