পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২১ | ৩:২৭
Link Copied Successfully!

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ মনিরুল ইসলাম-কে সভাপতি এবং ডিসি, ডিবি, মতিঝিল মোঃ আসাদুজ্জামান-কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং এসোসিয়েশনের সভ্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে এসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে এসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি পেশাককে ভালবেসে গর্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আনিছুর রহমান।

বিজ্ঞাপন

সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মোঃ মোশাররফ হোসেন। দু’জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা