
কচুয়ায় মুক্তিযোদ্ধা হয়েও ভাতার কার্ড পায়নি ইউনুস মিয়া


চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মুন্সি বাড়ির মোঃ ইউনুস মিয়া একজন বীরমুক্তি যোদ্ধা।তিনি ১৯৭১সালে মুক্তি যোদ্ধেদের সময় বাংলাদেশ কে স্বাধীন করার লক্ষ্যে মুক্তি বাহিনীতে যোগ দেন,তারপর তিনি সাহসীকতার সাথে দেশের জন্য নিজের জীবন বাজি রেখে দীর্ঘ নয় মাস যুদ্ধ করেন,যার ফলে সোনার বাংলাদেশ স্বাধীন হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়,বীরমুক্তি যোদ্ধা মোঃ ইউনুস মিয়া দুই ছেলে ও এক মেয়ে জনক,তার পরিবার নিয়ে তিনি অতিকষ্টে জীবনযাপন পাড় করছেন বলে জানা যায়। তিনি মুক্তি যোদ্ধা হয়ে ও মুক্তি যোদ্ধার ভাতার কার্ডের জন্য তার ওয়ার্ডের ইউপি সদস্যদের জানানোর পরও তাদের কাজ থেকে কোনরকম সহায়তা পায়নি বলে জানা যায়,তাছাড়া তিনি কচুয়া মুক্তি যোদ্ধা সংগঠনের কমান্ডার মোঃ আঃ মমিনকেও বিষয়টি অবগত করনে, সেখানে ও কোন রকম সহযোগিতা পাইনি,তাই আমি প্রশাসনের প্রতিশ্রদ্ধাশীলতা রেখে বলেন,আমি খুবই খারাপ সময় মধ্যে দিয়ে জীবনযাপন পাড় করছি,দয়া করে মানবিক দিক বিবেচনা করে,আমাকে মুক্তি যোদ্ধার ভাতার কার্ডটি ব্যবস্থা করে দিলে বাকি জীবনটা পরিবারের সকলকে নিয়ে কিছুটা হলেও উপকৃত হব।
H/N





























