
কচুয়ায় হতদরিদ্রদের মাঝে স্যানেটারী রিং স্লাব বিতরণ
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ও এডিপি’র প্রকল্পের আওতায় হতদরিদ্রদের মাঝে স্যানেটারী রিং স্লাব বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ৭নং সদর ইউনিয়নের হোসেনপুর বাজারে ৭২জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব রিং স্লাব বিতরণ করেন,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানাম।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল,কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন,সাবেক ইউপি সদস্য মনু মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


H/N



























