
শিশু আনিকাকে বাঁচানো গেলো না
Link Copied Successfully!


কচুয়া উপজেলায় পানিতে ডুবে আনিকা আক্তার (৫) বছরের এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দা এক বাড়ির মালিক রিফাত হোসেন তার বাড়ির ছাদ থেকে দেখতে পায়- শিশুটি পাশে একটি ফসলি জমিতে ডোবায় ভেসে আছে।তৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্মরত ডাক্তার চেকআপ করে শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।


শিশুর বাবা মোঃ আকরাম হোসেন, মা ফারজানা বেগম। জানা যায়, তাদের নিজ বাড়ি সিলেটে। তারা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকেন। একজন রাজমিস্ত্রীর কাজ করেন। এটি তাদের প্রথম কন্যা সন্তান।
তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।




























