করোনাকালে খাদ্য সহায়তা দিলেন কচুয়া উপজেলা ও পৌর বিএনপি ॥ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৭, ২০২০ | ৭:২৯
Link Copied Successfully!

ভয়ঙ্কর করোনাকালে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে দুই ধাপে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদে অংশ নেয় কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।

করোনাকালে খাদ্য সহায়তা দিলেন কচুয়া উপজেলা ও পৌর বিএনপি

কচুয়া উপজেলা বিএনপি নেতাকর্মীরা জানান, কচুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে স্ব-স্ব অবস্থান থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এই মানবিক সহায়তা কাজে প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতায় অংশ নেয়।

উপজেলা বিএনপি’র তথ্যমতে প্রথম ধাপে ৯ হাজার পরিবার, পরবর্তীতে ইউরোপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ লাখ, আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ২ লাখ নগদ অর্থ ও বিএনপি ধানের শীষ প্রতীকের কান্ডারী মালেশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন নিজ অর্থায়নে ২০০০ প্যাকেট ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসব খাদ্য সামগ্রী বিতরণ কালে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান এর নেতৃত্বে পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহনে করতে দেখা গেছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, নাসির আহমেদ মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মনজুর আহমেদ সেলিম, পৌর বিএনপির সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক তাজির হোসেন তাজির, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি মহিন উদ্দিন মজুমদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ প্রধানীয়া, যুব নেতা মিজানুর রহমান স্বপন, ইসমাইল হোসেন, আতিকুল্লাহ খান, আবদুর রাজ্জাক, সুমন, কায়েছ পাটওয়ারী, স্বেচ্ছা সেবক দলের মোশারফ হোসেন রিয়াজ, ইউনুস, জাকির হোসেন মোল্লা, সোলাইমান, শিপন, আজাদ হোসেন, আহছান হাবিব মৃধা, মহসিন, শাহআলম, কচুয়া ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ওয়াসিম, সোহেল, শাহজালাল রিপন ও মোশারফ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়াও ত্রাণসামগ্রী কাজে এবং জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে পৌর, উপজেলার ইউনিয়ন পর্যায়ে পৃথকভাবে বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা