
বিলে মিলল ভাসমান যুবকের লাশ
Link Copied Successfully!


নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিলে মাসুম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামের ডানেউড়া চিতলী বিল থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুম গাঁওকান্দিয়া ইউনিয়নের চিতলী চরপাড়া গ্রামের ময়জুদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, চিতলী চরপাড়া গ্রামের কাশেমের বাড়িতে কৃষিকাজ করত মাসুম মিয়া। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি চলে যেতেন তিনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা চিতলী বিলে মাছ ধরতে গেলে পানিতে মাসুমের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
সূত্রর: যুগান্তর
H/N



























