ফিলিস্তিন ইস্যুতে ইমরান খানের সঙ্গে মাহাথিরের ফোনালাপ

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মে ১৭, ২০২১ | ১২:৫২
Link Copied Successfully!

ইসরাইলের বর্বরোচিত হামলা ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার ফিলিস্তিনকে নিয়ে রোববার টেলিফোনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মাহমুদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ সময় ইসলামি বিশ্বের দুই শীর্ষ নেতা দখলদার ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন। খবর আনাদোলুর।

আল আকসায় নিরপরাধ মুসল্লিদের ওপর নৃশংস হামলা, পূর্ব জেরুজালেম ও গাজায় আবাসিক ভবনে ইসরাইলের বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা জানান ইমরান খান।

বিজ্ঞাপন

ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানা এ দুই নেতা।

এদিকে ইহুদিবাদী ইসরাইল রোরবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনে। নারী-শিশুসহ এদিন ৪২ বেসামরিক ফিলিস্তিনি ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সব নিয়মনীতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী রোববার গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শিশু ও নারীরা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের হামলায় ১০ শিশু ও ১৬ নারীসহ ৪২ জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিশু।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সকর্মীরা জানিয়েছেন, গাজার আল-রিমাল আবাসিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে জরুরি উদ্ধার সরঞ্জাম ও সহায়তা প্রয়োজন।

ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের রাস্তাঘাট পর্যন্ত বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। এতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক আবাসিক ভবন বোমা মেরে গুঁড়িয়ে দেয় দখলদার ইসরাইল বাহিনী।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, রোববার তারা গাজায় ৯০টিও বেশি অবস্থানে হামলা করেছে। তাদের দাবি, তারা হামাস ও ইসলামি জিহাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

M/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা