ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরবেন ২৩ মে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৭, ২০২১ | ১২:৪০
Link Copied Successfully!

করোনাভাইরাসের কারণে অদ্ভুত পরিস্থিতিতে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ২৩ মে থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে দেশে প্রবেশের পর তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে। রোববার তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লকডাউন শুরু হওয়ায় তা পিছিয়ে গেছে ২৩ মে পর্যন্ত।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বীসহ ইমিগ্রেশন কর্মকর্তারা।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকরা সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে এলে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য তাদের নির্ধারিত হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে কারও করোনা পজিটিভ হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকা কেউ যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য পুলিশি প্রহরারও ব্যবস্থা থাকবে।

M/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা