
বিশিষ্ট শিল্পপতি আবদুল হান্নানের ঈদ শুভেচ্ছা


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সকল ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হান্নান। তিনি শাহরাস্তি হান্নান ফিলিং স্টেশন, হাজীগঞ্জ ফিলিং স্টেশন, বলাখাল সিএনজি ফিলিং স্টেশন ও হাজীগঞ্জ বাজারের শাহরিয়ার সুপার মার্কেটের সত্ত্বাধিকারী।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। রহমত মাগফেরাত ও নাজাতের একটি মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে এই খুশীর ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আশুক খুশীর বার্তা। ঈদের খুশী ধনী গরীব সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। তবে করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদ হবে ভিন্নভাবে।
ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন, ভাল থাকুন।





























