
ঝুঁকি নিয়ে কন্টেইনারে বাড়ি যাচ্ছে মানুষ
Link Copied Successfully!


ঘাড়ে গরম নি:শ্বাস ফেলছে করোনা ভাইরাস। সর্বনাশা এই মহামারি ঠেকাতে সরকার দিয়েছে নানা বিধিনিষেধ। তাতে কি?
ঝুঁকি নিয়েই চলছে ঈদযাত্রা। বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা যে যেভাবে পারছেন ছুটে চলছেন। সবার গন্তব্য গ্রামের বাড়ি। আর একদিন বাদেই যে ঈদ!
লকডাউনের কারণে দূরপাল্লার গণপরিবহন বন্ধ। তাই ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা দিয়ে মানুষ বাড়িতে ছুটে চলছে। সামনে বাবা, পেছনে মা, মাঝে ঘুমন্ত শিশুকে নিয়ে ঢাকা ছাড়ছে মোটর সাইকেল। অথবা ট্রাকের পেছনে ত্রিপলের ছাউনির নিচে গোটা পরিবার।


এসব দৃশ্য সচরাচর চোখে পড়লেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। পণ্য পরিবহনের কন্টেইনারকে বেছে নিয়েছেন মানুষ।
সূত্র: যুগান্তর
H/N



























