
লবণাক্ততা না গেলে ডায়রিয়া যাবে না


বরিশাল বিভাগজুড়ে ডায়রিয়া বাড়ছে। ডায়রিয়ার এই প্রকোপের একটা কারণ খাল-বিলের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়া। তারচেয়ে ভয়াবহ আশঙ্কার কথাও কোনো কোনো দৈনিকে আছে, বরিশাল বিভাগের নদী-খাল-বিলের পানিতে কলেরার জীবাণু ছড়িয়ে পড়েছে। যদিও সব হাসপাতালেই ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা, তারপরও বলতে হবে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ই আছে। বরিশাল জেনারেল হাসপাতালের মূল ভবনে ডায়রিয়া রোগীদের জায়গা দিতে না পেরে কর্তৃপক্ষ ভবনের বাইরে খোলা মাঠে শামিয়ানা টাঙিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছে।
ডায়রিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়ার প্রথম খবর আসে উপকূলীয় জেলা বরগুনা থেকে। এরপর পুরো বিভাগের ছয় জেলায় ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দ্বীপ জেলা ভোলা। সেখানে ৬ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০২ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত (৭ মে) এই বিভাগের বিভিন্ন স্থানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে না আসা রোগীর হিসাব এই তালিকায় নেই।
সূত্র: যুগান্তর


H/N



























