অপমানের ক্ষোভ থেকে বোনকে খুন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৮, ২০২১ | ৩:৪০
Link Copied Successfully!

পরিবারের আর্থিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করত চাচার পরিবারের লোকজন। সেই ক্ষোভ থেকেই সুযোগ পেয়ে গলায় ছুরি চালিয়ে নৃশংস কায়দায় ১১ বছরের চাচাতো বোন তানিশাকে খুন করে তারই কিশোরবয়সী চাচাতো ভাই। গতকাল শুক্রবার ফেনীর আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে খুনের বিবরণ দিয়ে দায় স্বীকার করে এ কথা জানায় গ্রেপ্তার কিশোর। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন।

গত বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের বাড়ির সিঁড়িঘর থেকে মাদ্রাসাপড়ুয়া শিশুশিক্ষার্থী তানিশার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই পুলিশ সিঁড়িঘরে পড়ে থাকা স্যান্ডেলের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় ব্যবহৃত একটি ছোরাও উদ্ধার করেছে পুলিশ।

https://www.facebook.com/watch/?v=942986866537038

বিজ্ঞাপন

গ্রেপ্তার কিশোর তার জবানবন্দিতে বলে, তার বাবা জীবিত না থাকায় ও তারা দরিদ্র হওয়ায় ওই ছাত্রীর পরিবারের সদস্যরা তাদের তুচ্ছতাচ্ছিল্য করত। সুযোগ পেলেই গালমন্দ করত। এ নিয়ে তার মনে ক্ষোভ জমে ছিল। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর ভাইকে মসজিদে ভাত পৌঁছে দিতে তাকে ডাকা হয়। সেদিন তানিশার মাও বাড়িতে ছিলেন না। কেবল বৃদ্ধা দাদি ও শিশু তানিশা ছিল বাড়িতে। এ সুযোগে হাত ও মুখ বেঁধে তানিশাকে ছাদের সিঁড়িঘরে নিয়ে খুন করে সে।

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা