হাজীগন্জে প্রচুর পরিমানের নিন্ম মানের মাঠা জব্দ

Default User
খালেকুজ্জামান শামীম 
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২১ | ২:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে রমজানে রোজাদারদের তৃষ্ণার চাহিদাকে কাজে লাগিয়ে যত্রতত্র বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর মাঠা। পুরো হাজীগঞ্জ বাজারে মানহীন মাঠায় সায়লাব। এছাড়াও গ্রামাঞ্চলে এসব নিন্ম মানের মাঠা ফেরি করে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ সেনেটারী ইনেসপেক্টর সামছুন ইসলাম রমিজ হাজীগঞ্জের বেলচোঁ বাজারে অভিযান পরিচালনা করে আটটি দোকান থেকে প্রচুর পরিমাণে মানহীন মাঠা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছেন।

এসব মাঠার বোতলে নেই ল্যাভেল চিহ্ন। আবার যাদের বোতলে ল্যাভেল চিহ্ন রয়েছে তাদের নেই বিএসটিআই লাইসেন্স।

বাজার ঘুরে দেখা যায়, বিশ্বরোড, হাজীগঞ্জ মধ্য বাজারসহ বিভিন্ন হোটেলের সামনে ইফতারির সাথে বিক্রি হচ্ছে এসব মাঠা। এছাড়াও গ্রামাঞ্চলে ফেরি করে এসব মানহীন মাঠা বিক্রয় হচ্ছে। এখানে ১লিটার ৭০ টাকা, আধা লিটার ৪০ টাকা ও ২৫০ মিঃলিঃ বোতলের মাঠা ২৫ টাকা করে বিক্রয় করা হয় । প্রতিদিন ভ্রাম্যমাণভাবে এই সব মাঠা বিক্রেতারা ২ থেকে ৩ মন দুধ দিয়ে মাঠা তৈরি করে বিক্রি করেন। হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ ও রান্ধুনীমুড়াসহ বেশ কিছু স্থানেই প্রশাসনের নাকের ডগায় নানা অসাধু উপায় অবলম্বন করে বাসা বাড়ীতে তৈরি করা হচ্ছে এসব মাঠা। পরে অস্বাস্থ্যকর এসব মাঠা বিভিন্ন দোকান, পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

হাজীগঞ্জ বাজারে আসা সচেতন মহলের মধ্যে ক্রেতা কবির হোসেন ও হাসান বলেন, হাতে বানানো এসব মাঠার উৎপাদন ও মেয়াদ উত্তির্নের তারিখ পর্যন্ত নেই। অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট দুধ, চিনি, লবনসহ আরোও নানা উপাদান মিশিয়ে বানানো হচ্ছে এই মাঠা। শুধু তাই নয় মাঠা তৈরিতে শুনেছি টিস্যুও ব্যবহার করা হচ্ছে। তাই এসব বিষয় গুরুত্বের সাথে প্রশাসনের দেখা প্রয়োজন।

কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মাঠা তৈরির কারখানাগুলোতে ব্রান্ডিং কোম্পানির পণ্যের মতো বোতলে স্টিকার লাগিয়ে রমরমা মাঠা ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু চক্র। হাজীগঞ্জ বাজারে মাঠা বিক্রেতা শুভ ঘোষ, বিমল, কয়েকজন জানায়, বাপ-দাদার আমল থেকে মাঠা বিক্রি করছি। রমজান এলেই বেচা-বিক্রি ভালো হয়।

হাজীগঞ্জ উপজেলা স্যানেটারী ইনেসপেক্টর শামছুল ইসলাম রুমী জানান, মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আমরা উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি রেখেছি এবং অভিযান পরিচালনা করছি। বিশেষ করে বৃহস্পতিবার সকালে বেলচোঁ বাজার সহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টিসহ বিভিন্ন নামে বেনামে নিন্ম মানের মাঠা জব্দ করা হয়েছে। এদিন মোট ৮টি দোকান থেকে এ ধরণের মাঠা জব্দ করা হয়। নিরাপদ খাদ্য আইনে অনুমোদন না থাকায় এসব মাঠা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্জনা খান মজলিশ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা তৈরী হচ্ছে এমন তথ্য সুনির্দিষ্টভাবে পাওয়া মাত্রই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা