২ হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২১ | ৯:২৩
Link Copied Successfully!

করোনার এই মহামারিকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন ‘লকডাউন’ চলছে তখন সাংবাদিকদের কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করলাম। আপাতত আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা দিয়ে সহায়তা করব, প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এই অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ৪০ জনকে সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরও সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের প্রতিবছর সহায়তা দেওয়া হচ্ছে। কয়েকশ সাংবাদিককে এই ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হয়েছে। কোনো সাংবাদিক মারা গেলে এককালীন তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না, তাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনার প্রথম ঢেউয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েন, অনেকে বেতন পাচ্ছিলেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন- সারাদেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।

সূত্র:সময় নিউজ

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা