
দেশের মাটিতে বিদেশি রকমেলন
Link Copied Successfully!


বাংলাদেশে কেউ শখে কিংবা আবার কেউ বাণিজ্যিকভাবে বিদেশি ফলের চাষ করেন। প্রথমে পরীক্ষামূলক চাষাবাদে সফলতা পেয়ে শুরু করেন বাণিজ্যিকভাবে। তেমনই কয়েকটি বিদেশি ফলের মধ্যে স্ট্রবেরি, রামবুটান, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলের সফলতা পেয়েছেন নরসিংদী কৃষি বিভাগ। এসব ফল এখন কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে।
নরসিংদী কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া রকমেলন চাষের জন্য খুবই উর্বর এবং উপযোগী। প্রথমবার পরীক্ষামূলক চাষেই রকমেলন ফলনে সফলতার মুখ দেখছেন। তাই ফলটির বাণিজ্যিক চাষাবাদ শুরু করতে চান কৃষকরা।



নরসিংদীতে বিদেশি ফলের চাষাবাদে সফলতা পেলেও সঠিক বাজারজাতের অভাবে কৃষকদের আগ্রহটা কিছুটা কম। তবে কিছু কিছু ফল স্থানীয় বাজারগুলোতে চাহিদা রয়েছে। এতে কৃককরা এই ফলগুলো এখনো আগ্রহ নিয়ে চাষাবাদ করছেন। এগুলো হলো মাল্টা, রামবুটান ও ড্রাগন।



























