
কাল থেকে ফ্লাইট চালুর আশ্বাস সৌদি এয়ারলাইনসের
Link Copied Successfully!


সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ঢাকায় বিক্ষোভের জের ধরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস যাত্রীদের রবিবার থেকে ফ্লাইট পরিচালনার আশ্বাস দিয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে চার দিন টিকিট বুকিং দেওয়া যাত্রীরা ফ্লাইটে যেতে পারেননি।
আজ শনিবার হোটেল সোনারগাঁয়ে সৌদিয়ার অফিসের সামনে বিক্ষোভকারী যাত্রীদের উদ্দেশে প্রতিষ্ঠানটির ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করছি আগামীকাল থেকে ফ্লাইট দেওয়ার। আগামীকাল সন্ধ্যা সাতটায়।’
এর আগে ঢাকার কারওয়ান বাজার মোড় অবরোধ করেন অন্তত দুই শতাধিক যাত্রী। ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চার দিন যাঁদের ফ্লাইট ছিল, তাঁদের বিষয়ে সৌদি এয়ারলাইনস থেকে কোনো তথ্য না পাওয়ায় এবং সৌদি আরবে যাওয়ার অনিশ্চয়তার কারণে এ বিক্ষোভ হয়। পরে সৌদি এয়ারলাইনসের কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছাড়েন তাঁরা।


সূত্র: প্রথম আলো
H/N



























