কাল থেকে সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ, টাকা তুলবেন যেভাবে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২১ | ৪:১৮
Link Copied Successfully!

বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ সাত দিনের লকডাউনের যে বিধি-নিষেধ দিয়েছে বুধবার থেকে তার মধ্যে সব ধরণের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এই সময়ে কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা ছাড়া সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনা বলা হয়েছে।

বিজ্ঞাপন

তবে জরুরি প্রয়োজনে এটিএম ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সময়ে যাতে এটিএম বুথগুলোতে নগদ অর্থের অভাব না হয় সেজন্য ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া অনলাইন ব্যাংকিংও চালু রাখার কথা বলা হয়েছে।

বিধিনিষেধ কার্যকর হবার আগে, আজই ব্যাংকগুলোতে হতে যাচ্ছে সর্বশেষ কর্মদিবস।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে যে তিনটি নির্দেশনা দিয়েছে:

১. সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের সব কর্মকর্তা/কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

২. সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় ( পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ খোলা রাখার বিষয়ে বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে স্ব স্ব ব্যাংক প্রয়োজনিয়তার নিরিখে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিত সংখ্যক জনবল দ্বারা খোলা রাখতে পারবে।

৩. এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সূত্র:বিবিসি বাংলা

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা