রহমত উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Default User
 শান্তুু ধর ,কচুয়া
আপডেটঃ এপ্রিল ১১, ২০২১ | ৭:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খিড্ডা দক্ষিন পাড়া হাজী বাড়িতে রহমত উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা মো: রহমত উল্যাহ প্রধান অতিথি হিসেবে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বিল্লাল,ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল তালুকদার,সমাজসেবক মাওলানা নজীর আহমেদ,আনোয়ারুল সিরাজী, খিড্ডা রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মোস্তফা,সাংবাদিক সাইফুল মিজান,ইউনিয়ন ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ,ইউপি সদস্য প্রার্থী ফারুক আহমেদ,বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, খিড্ডা গ্রামে প্রতিষ্ঠিত রহমত উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর এলাকার গরীব,অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী,আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন। এদিকে সংগঠনের চেয়ারম্যান আলহাজ¦ মাওলানা মো: রহমত উল্যাহ ভবিষ্যতেও যেন এভাবে মানুষের পাশে সহায়তা করতে পারেন সকলের নিকট কামনা করেছেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা