
পাথর বোঝাই ট্রাকে মিলল দুই কোটি টাকার হেরোইন


ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।
৯ এপ্রিল শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।


আটকরা হলেন- রাজশাহী জেলার শ্রী উত্তম কুমার এক্কার ও শ্রী কংশ এক্কার।
র্যাব জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর সদস্যরা। এসময় একটি পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় লুকানো দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এসময় দুই মাদক কারকারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
সূত্র:ভয়েস টিভি
H/N



























