অন্য মেয়েকে বিয়ে করায় সর্বনাশ করলো প্রেমিকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ৫:৩২
Link Copied Successfully!

দীর্ঘদিন প্রেম করার পর অন্য মেয়েকে বিয়ে করায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রেমিকা। ৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ‍ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে জিহানের (২৭) সঙ্গে বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে ও তারই ফুফাতো বোন রীনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জিহান রীনাকে বিয়ে না করে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় রীনা।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে রীনা তার সাবেক প্রেমিক জিহানকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে মিলিত হন। পরে ধারালো অস্ত্র দিয়ে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রীনাকে আটক করে। এ সময় রীনা অচেতন হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সূত্র: ভয়েস টিভি

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা