হিমছড়ি সৈকতে বিশাল আকৃতির মৃত তিমি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৯, ২০২১ | ৬:৫৬
Link Copied Successfully!

সাগর থেকে ভেসে আসল বিশাল আকৃতির এক মৃত তিমি। শুক্রবার (০৯) দুপুরে মাছটি চোখে পড়ে কক্সবাজারের হিমছড়ি সৈকতে। পরে এটি দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। তিমি মাছটির মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের।

মৃত্যুর কারণ অনুসন্ধান ও সরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ ও জেলা প্রশাসন।

বালিয়াড়িতে পড়ে থাকা তিমি মাছটির পেটে রয়েছে ক্ষত চিহ্ন। ছড়াচ্ছে দুর্গন্ধ।

বিজ্ঞাপন

শুধু দেখা নয়, মাছটির ছবিও তুলছেন উৎসুক জনতা।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেন, হঠাৎ সৈকতে বিশাল আকৃতির কিছু ভেসে আসতে দেখে তিনি ছুটে যান। গিয়ে দেখেন বিশাল আকৃতির মৃত তিমি। যা লম্বায় ৪৪ ফুট ও প্রস্থ ২৬ ফুট।

গিয়াস নামে আরেকজন বলেন, তিমিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পেটের অংশ ফেটে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

দেখতে আসা স্থানীয় আব্দুল কুদ্দুস রানা বলেন, আঘাতের চিহ্ন থাকা মাছটির মৃত্যুর কারণ অনুসন্ধান করা দরকার।

তিমি ভেসে আসার খবরে বিকেলে ঘটনাস্থলে আসে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, সবাইকে খবর দেয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে সন্ধ্যার মধ্যে সৈকত থেকে এটি সরানোর ব্যবস্থা নেয়া হবে।

আর দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে, সেহেতু ময়নাতদন্ত করা প্রয়োজন। সার্জনকে খবর দেয়া হয়েছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৯৯১ সালে এ রকম একটি তিমি ভেসে এসেছিল কক্সবাজার সৈকতে।

সূত্র:বিডি নিউজ বাংলা২৪

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা