হাইমচরে সাংবাদিক দম্পতির উপর দুই দফা হামলা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৯, ২০২১ | ৫:৩৬
Link Copied Successfully!

দৈনিক যায়যায় দিন ও চাঁদপুর খবরের হাইমচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইসমাইল হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

৯ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় ও দুপুরে হাইমচর উপজেলার পশ্চিম আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক পত্নীসহ দুইজন আহত হয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে ইউপি সদস্য বিল্লাল আখন্দ নিশ্চিত করেছেন।

ঘটনায় দুই দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের হামলায় ইসমাইল হোসেন ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ঘটনা সুত্রে জানা যায়, হাইমচর উপজেলার পশ্চিম আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের মৃত খলিল মিজির পাঁচ ছেলে এই অতর্কিত হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলা কারিরা হলো দুদু মিজি (৩৬), যাদু মিয়া (৩২), খোকন মিজি (৪৫), কালু মিয়া (২৫) ও সোহরাব (২০)। জয়নাল মিয়া জানান, সাংবাদিক ইসমাইল এর ঘর রাস্তার পাশে। ওই ঘরের সামনে পানি ফেলেছে কেন, এ ঘটনাকে কেন্দ্র করে দুদু মিজির ভাইরা মিলে অতর্কিত হামলা করেছে। এতে ইসমাইল ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শাকিলা বেগম জানান, ওরা আমার স্বামীকে পাইপ দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। এই অবস্থায় আমি ধরতে গেলে আমাকেও মারধর করে। এলাকার কয়েকজন যুবক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি খবর পেয়েই সাথে সাথে আমার অফিসার পাঠিয়েছি। আমরা বিষয়টি সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক মহলে তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা