লকডাউনেও সৈয়দপুরে কিন্ডারগার্টেনে পরীক্ষা নেওয়া হচ্ছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৮, ২০২১ | ১২:০৬
Link Copied Successfully!

নীলফামারীর সৈয়দপুরে সরকারের ঘোষিত লকডাউন উপেক্ষা করে একটি কিন্ডারগার্টেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ বুধবার সকালে শহরের টেকনিক্যাল কলেজপাড়া এলাকায় এ দৃশ্য দেখা গেছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার এই পরিস্থিতির মধ্যে কোমলমতি শিশুদের ডেকে নিয়ে পরীক্ষা গ্রহণের ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, শহরের টেকনিক্যাল কলেজপাড়া এলাকার আল হেরা হিফজুল কুরআন অ্যান্ড নূরানী কিন্ডারগার্টেন নামের প্রতিষ্ঠানটি খোলা। অফিসকক্ষে প্রায় সব শিক্ষকই উপস্থিত। দ্বিতল ভবনের নিচতলায় শ্রেণিকক্ষগুলো ফাঁকা। কিন্তু দ্বিতীয় তলায় একটি কক্ষে চলছে পরীক্ষা। সেখানে অভিভাবকেরাও উপস্থিত। শিশুশ্রেণির ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শহরের টেকনিক্যাল কলেজপাড়া এলাকার আল হেরা হিফজুল কুরআন অ্যান্ড নূরানী কিন্ডারগার্টেন নামের প্রতিষ্ঠানটি খোলা। শিশুশ্রেণির ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

বিজ্ঞাপন

পঞ্চম শ্রেণির পরীক্ষার্থী রেজওয়ানুল ফেরদৌস বলে, মাদ্রাসার পরিচালক তাদের অভিভাবকদের মুঠোফোনে ডেকে নিয়ে পরীক্ষা দিতে বলেছেন। তাই তারা পরীক্ষা দিতে এসেছে। আজ বাংলা পরীক্ষা নেওয়া হচ্ছে। একই কথা জানাল আরেক পরীক্ষার্থী আদনান। সে শিশুশ্রেণির আরবি পরীক্ষা দিচ্ছে।

এ সময় সাংবাদিক দেখে সেখানে প্রবেশে বাধা দেন এবং হম্বিতম্বি করেন মাদ্রাসার পরিচালক আল মাহদী। তিনি বলেন, ‘আমাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের এনে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারা বাসায় গিয়ে বোর্ডের দেওয়া খাতায় পরীক্ষা দেবে। এখানে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না।’

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ মুঠোফোন বলেন, তিনি বিষয়টি দেখছেন।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা