পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৬, ২০২১ | ১২:৪৪
Link Copied Successfully!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা করেছেন এক গৃহবধূ। নিহত স্বামীর নাম চাঁন মিয়া (৪৫)।

মঙ্গলবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক স্ত্রী রেজিয়া বেগম ও তার প্রেমিক আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে স্ত্রী ও তার প্রেমিক আব্দুল হালিম মিলে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ওই গৃহবধূ।

বিজ্ঞাপন

নিহত চাঁন মিয়া এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামের মোন্তাজ আলীর ছেলে।

জানা যায়, হত্যার পর স্বামী নিখোঁজ রয়েছেন এমন দাবি করে ঘাতক স্ত্রীর বক্তব্যে সন্দেহ হয় পরিবারের। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ স্ত্রী রেজিয়া বেগমকে জিজ্ঞাসাবাদে মঙ্গলবার সকালে সে স্বামীকে হত্যার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে সেপটিক ট্যাংক থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম জানায়, শনিবার রাতে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। রেজিয়া বেগম দুই সন্তানের জননী। তার সঙ্গে স্বামীর একই গ্রামের আব্দুল হালিমের পরকীয়া ছিল। এতে বাধা দেন স্বামী। তাই ক্ষিপ্ত হয়ে রেজিয়া ও হালিম শনিবার রাতে চাঁন মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে সেপটিক ট্যাংকে ফেলে রাখে।

বিজ্ঞাপন

সূত্রঃ যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা