মিজানুর রহমান আজহারীর প্রথম বই প্রকাশিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২১ | ১১:১৪
Link Copied Successfully!

২০২১ সালের একুশে বইমেলায় আমার প্রথম বই ‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’—শিরোনামে গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হচ্ছে, ইনশাআল্লাহ। নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।

গল্পের শুরুটা যেভাবে…
গত সাত বছরের দাওয়াতি অভিযাত্রায় অনেক দ্বীনি ভাই-বোন আমার কাছে লিখিত বইয়ের দাবি জানিয়েছেন। আলোচনা শোনার পাশাপাশি শ্রোতাদের বড়ো একটা অংশ পড়তে ভালোবাসেন। তা ছাড়া ইন্টেলেকচুয়াল সার্কেলে বই ও সাহিত্যের একটা আলাদা আবেদন আছে। সাহিত্যাঙ্গনে একজন দাঈ চাইলেই তার লেখালিখির মাধ্যমে স্থায়ী কিছু বার্তা ছড়িয়ে দিতে পারেন। দাওয়াহর সাহিত্যিক প্রেজেন্টেশনও বেশ কার্যকর ও টেকসই।

এই ভাবনাগুচ্ছ থেকেই লেখালিখির প্রাথমিক আগ্রহটা তৈরি হয়। তা ছাড়া গতবছর লকডাউনের সময়টাতে ফেসবুকে মাঝে মাঝে সময়সাময়িক বিষয়ে স্ট্যাটাস লিখতাম। এরই মাঝে অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু লিখতে অনুপ্রেরণা জোগান। একপর্যায়ে সিদ্ধান্ত নিই—বক্তৃতার পাশাপাশি কথামালা ও ভাবনাগুলো জাতির কাছে সাহিত্যাকারে উপস্থাপন করার।

বিজ্ঞাপন

বইটিতে সব ধরনের বাহুল্য পরিহার করে সহজ-সাবলীল ভাষায় কথামালা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যেন সকল শ্রেণি-পেশার মানুষ পড়তে স্বস্তি অনুভব করে। বিশেষভাবে খেয়াল রেখেছি-তরুণ ও কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত লোকজনের বোধ উপযোগী করে তুলতে। সকল ধর্ম, বয়স, শ্রেণি-পেশার পাঠক নিজেদের সাথে বইটিকে কানেক্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস। আদতে আমি লেখক নই; বলাটাই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি।

বাংলা ভাষাভাষী পাঠকদের নিকট ইসলামের মূল তাৎপর্য, সৌন্দর্য, স্পিরিট ও মধ্যমপন্থার শিক্ষা তুলে ধরতে বইটি কিছুটা হলেও অবদান রাখবে বলে আশা করছি। আধুনিক মননে দ্বীনের ছোঁয়া লাগাতে বইটিকে আল্লাহ তায়ালা কবুল করুন। আমি কৃতজ্ঞ প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশন্সকে পাশে পেয়ে। পুরো গার্ডিয়ান টিম দুর্দান্ত পরিশ্রম করেছে। আল্লাহ তায়ালা তাদের উত্তম বিনিময় দিন।

আমার কথা এখানেই শেষ। বাকিটা বই পড়ে আপনারা বলবেন। গল্পের শেষটা আপনাদের কাছ থেকেই শুনতে চাই।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা