করোনায় শিক্ষার্থীদের বই পড়ে সময় কাটানোর আহ্বান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩০, ২০২১ | ১১:৩৮
Link Copied Successfully!

বর্তমানে মহামারী করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে অলসতা ও শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কচুয়ার ঐতিহ্যবাহী আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেছেন, মহামারী করোনা দিনদিন একটি মারাত্মক সমস্যায় পরিণত হচ্ছে। করোনার ফলে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীরা লেখাপড়ায় মনযোগী বাড়াতে আমরা শিক্ষার্থীদের বিশেষ নজরদারিতে রেখেছি। বিশেষ করে আমার প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতে বই পড়ে সেজন্য তাদের বিশেষ নির্দেশনা প্রদানসহ মনিটরিং করছি। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড,শিক্ষার বিকল্প কিছুই নেই। শিক্ষার্থীদের আগামীর স্বপ্ন বাস্তবায়ন ও নিজেদের সুশিক্ষায় গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। স্কুল-কলেজ বন্ধ থাকলেও শিক্ষার্থীরা যাতে বই পড়ায় মনযোগী হয় এর জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অনলাইন ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় জোরদার রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আকস্মিক উপস্থিতিতে আলাচারিতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কচুয়া উপজেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জিসান আহমেদ নান্নু,প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক কাউছার আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,সদস্য সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা