
বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড


কুমিল্লা জেলার বড়ুড়া থানাধীন নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়া পাটোয়ারীর পুত্র, সৌদি প্রবাসী সাগর পাটোয়ারী (৩০) কে হত্যার দায়ে অভিযুক্ত সৌদি নাগরিক উমর বিন দোহাইরিব আল শাম্মেরিকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছে সৌদি আরবের একটি কোর্ট। গত ২৪শে মার্চ ২০২১ইং তারিখে সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশের দাম্মাম ক্রিমিনাল কোর্ট এই রায় দেয়।
মৃতের ছেলে জুবায়ের রায়হান পাটোয়ারী এর বরাতে জানা যায় যে, বাদী পক্ষ হিসেবে এই মামলায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের বর্তমান মান্যবর রাষ্ট্রদূত ও বাংলাদেশ পুলিশের সাবেক আই জি জনাব মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এর নির্দেশনা ও তার প্রতিনিধি হিসেবে দূতাবাসের শ্রমকল্যাণ শাখার আইন সহকারী মোঃ ফয়সাল আহমেদ এই মামলা পরিচালনা করেন।
রিয়াদ দূতাবাস হতে মামলার অগ্রগতি জানিয়ে মৃতের পরিবার বরাবর ২৫/০৩/২০২১ইং তারিখে কাউন্সেলর শ্রম জনাব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি পত্রে রায়ের বিষয়ে মৃতের পরিবারকে নিশ্চিত করা হয়।


সূত্র:নিউজ24
H/N



























