ছাত্রীর বিয়ের আগের দিন বরপক্ষকে ধর্ষণের ভিডিও দেখাল শিক্ষক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৫:৫৩
Link Copied Successfully!

ফাকা কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানা (৩২)। গোপনে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রাখে। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে এবং তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়।

নড়াইলের লোহাগড়া পৌরসভায় বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করেছে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানা (৩২)। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষক রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত মনিরুজ্জামান শেখের ছেলে গৃহশিক্ষক আশরাফুজ্জামান রানার বাড়িতে প্রতিবেশী এক কলেজছাত্রী (১৭) প্রতিদিনের মতো গত বছর ১৪ আক্টোবর প্রাইভেট পড়তে যায়। ওই দিন শিক্ষকের বাড়ি ফাকা থাকায় শিক্ষক ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রাখে।

লম্পট শিক্ষক ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণের গহনা বিক্রি করে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

এ দিকে পারিবারিক সম্মতিতে পার্শ্ববর্তী ধোপাদাহ গ্রামে এক ছেলের সঙ্গে গত রোববার ওই ছাত্রীর বিয়ের দিন ঠিক হয়। এর এক দিন আগে অভিযুক্ত গৃহশিক্ষক রানা পাত্রপক্ষের বাড়িতে গিয়ে ধর্ষণের ভিডিও দেখায়। এক পর্যায় তাদের বিয়ে ভেঙ্গে গেলে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানাই।

সোমবার সকালে ছাত্রীর পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলাম সোমবার রানাকে আটক করে এবং তার কাছে থাকা ধর্ষণের ভিডিওসহ মোবাইল ফোন উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, সোমবার বিকালে অভিযুক্ত আশরাফুজ্জামান রানা নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।একই আদালতে সন্ধ্যায় ভিকটিম কলেজছাত্রীর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

সুত্র:যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা