হাজীগঞ্জে সৈয়দ বাহাদুর শাহ্’র শুভ বেলাদত শরীফ অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ২:১৮
Link Copied Successfully!
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আওলাদে রাসূল দ. আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী’র শুভ বেলাদত শরীফ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হিজরী ৫ শাবান ইমামে রাব্বানী দরবার শরীফের দাপ্তরিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পীর সাহেবের শুভ বেলাদতে (জন্মদিনে) ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমামে রাব্বানী দরবার শরীফের ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মূফতী আবুল হাশেম শাহ্ মিয়াজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী,  কোষাধ্যক্ষ মাস্টার মাসুম বিল্লাহ্ আল আবেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার মো. দেলোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. মনজুর আলম পাটওয়ারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দীন জিহাদী, বাংলাদেশ হিজবুর রাসূল দ. হাজীগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান,  সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, লাকসাম উপজেলা সভাপতি মাস্টার মো. মাহবুবুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ পৌর সহসভাপতি হাফেজ মো. ত্বোহা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. জুবায়ের আল মাহমুদ, বাংলাদেশ হিজবুর রাসূল দ. হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর সভাপতি মো. মমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
এছাড়াও ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও বাংলাদেশ হিজবুর রাসূল দ. এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী মা.জি.আ. এর দীর্ঘ সুস্থতা ও হায়াতে খিজির কামনা করেন।
অনুষ্ঠানে পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীকে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ, মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখা।
পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর শুভ জন্মদিনে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা।
আলোচনা শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীণ পীর আওলাদে রাসূল দ. আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা