চুল দিয়ে ক্যানসার রোগীর মুখে হাসি ফোটাতে চান তাঁরা

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২১ | ৩:১৪
Link Copied Successfully!

নাদিয়া সিদ্দিকা অনির মাথায় ১৬ ইঞ্চি লম্বা চুল ছিল। ভাবছিলেন, চুল কেটে ছোট করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা একটি পোস্টে বদলে যায় তাঁর ভাবনা। পোস্টে দেখেন, কেমোথেরাপিতে ক্যানসারে আক্রান্ত যেসব নারীর চুল পড়ে গেছে, তাঁদের জন্য পরচুলা (উইগ) বানাতে চুল দান করা যায়।

নাদিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেন। খোঁজখবর করতে থাকেন কীভাবে মাথার চুল দান করতে পারেন। ফেসবুকেই একটি গ্রুপের সন্ধান পান, যাঁরা এ চুল সংগ্রহ করার কাজটি করছেন। নাদিয়া জানতে পারেন, কমপক্ষে ১৫ থেকে ২০ ইঞ্চি লম্বা চুল দান করলে তা দিয়ে পরচুলা বানানোর কাজটি সহজ হয়। তাই নাদিয়া একদম গোড়া থেকে চুল কেটে ফেলেন। চুলের এ ছাঁট ভালো না লাগায় পরে পুরো মাথা ন্যাড়া করে ফেলেন তিনি।

সম্প্রতি নাদিয়া ফেসবুকে হাসিমুখে তাঁর ন্যাড়া মাথার ছবি দিয়েছেন। প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু নাদিয়া নন, এ পর্যন্ত তিন নারী বাংলাদেশ হেয়ার ডোনেশন ফেসবুক পেজে ক্যানসারে আক্রান্ত নারীদের জন্য চুল দান করেছেন। অন্যরা অবশ্য নাদিয়ার মতো পুরো মাথা ন্যাড়া করেননি। আরও ২০ জন চুল দানের ইচ্ছার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ হেয়ার ডোনেশন পেজটি চালু করেন পার্থ অধিকারী, সীমান্ত মিত্র, প্রিয়াতা সাহা, রাজু মাতুব্বর ও অপরাজিতা মণ্ডল। পাঁচজনই শিক্ষার্থী। হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে তাঁদের এ উদ্যোগ।

টেলিফোনে কথা হয় পার্থ অধিকারী ও সীমান্ত মিত্রের সঙ্গে। খুলনার সীমান্ত মিত্র জানালেন, তাঁরাও ফেসবুকের মাধ্যমেই এভাবে চুল দান করার বিষয়টি জেনেছিলেন। সমমনা কয়েকজন মিলে নতুন ধরনের উদ্যোগটি নেন। এর মধ্যেই বেশ ভালো সাড়া পেয়েছেন। তিন নারী নিজেদের চুল কেটে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছেন। পরচুলা বানায় এ রকম কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে পেজের পক্ষ থেকে যোগাযোগও হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা