
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ১৭ই মার্চ বুধবার সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হাজীগঞ্জ পশ্চিম বাজার বালুর মাঠ সংগলগ্ন অস্থায়ী প্রতিকৃতিতে এ শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী এবং সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি পারভীন মিলি, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জি. সফিকুর রহমান ভূঁইয়া, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুর রহমান মীর, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান মজুমদার, ৮নং হাটিল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী প্রমুখ।



























