মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমান

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ৩:১৪
Link Copied Successfully!

ট্রাম্পের বিদায়ের পর পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান প্রথমবারের মতো গত রোববার মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেওয়ার পর মার্কিন এ বোমারু বিমানটির মধ্যপ্রাচ্যে টহল দেওয়া নিয়ে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

এ সময় ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান মার্কিন বোমারু বিমান দুটিকে নিরাপত্তা দিয়েছে। প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান স্কর্ট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বোমারু বিমানকে সঙ্গ দেওয়ার এ ঘটনা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তেলআবিবের কৌশলগত সহযোগিতার আরেকটি বড় প্রমাণ।

মার্কিন বি-৫২ বিমান দুটি সৌদি আরব ও কাতারের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধবিমানও সেগুলোকে সঙ্গ দেয়।

মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করা এবং যে কোনো আগ্রাসন প্রতিহত করার প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে তারা দুটি বোমারু বিমানকে এ অঞ্চলের আকাশে উড়িয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে গত ছয় মাসে সাতবার মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিল। তবে ইসরাইলি জঙ্গিবিমানের মার্কিন বি-৫২ বোমারু বিমানকে স্কর্ট করে নিয়ে যাওয়ার দৃশ্য এই প্রথম প্রকাশিত হলো।

এর মাধ্যমে ইসরাইল পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর দৃশ্যত মধ্যপ্রাচ্যে নিজের সামরিকশক্তি জাহির করার চেষ্টা করেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও