বাবার সামনেই ছেলেকে খেয়ে ফেলল কুমির!

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২১ | ১২:১৩
Link Copied Successfully!

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ৮ বছরের শিশু দিমাস মুলকান সাপুত্রা। বাড়ির কাছেই একটি নদীতে যখন তার বাবা গত বুধবার মাছ ধরায় ব্যস্ত, তখন ছোট ভাইকে নিয়ে নদীতে সাঁতার কাটছিল সে। তখনই তার দিকে এগিয়ে যায় একটি কুমির। তাকে দেখে দিমাস চিৎকার করতে থাকে। ছেলেকে বাঁচাতে তার বাবাও দৌড়ে যান। ততক্ষণে তার চোখের সামনেই ছেলে দিমাসকে আস্ত গিলে খেয়ে ফেলে কুমির। মুহূর্তের মধ্যে সেই কুমিরটি অদৃশ্য হয়ে যায় গভীর পানিতে।

ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান দ্বীপে এই ঘটনা ঘটে।

দিমাসের পিতা চিৎকার করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কুমিরের আর সন্ধান পান না। দিমাসের পিতা সুবলিয়ানসিয়ার চিৎকারে ছুটে যায় অন্যরা। কিন্তু কোথাও কোনো সন্ধান নেই কুমিরের।

বিজ্ঞাপন

এর একদিন পর বৃহস্পতিবার কুমিরটির সন্ধান পাওয়া যায় পাশের গ্রাম মুয়ারা বেঙ্গোলোন গ্রামে। তার পেটে তখন দিমাসের আস্ত দেহ। কুমিরটির পেট কেটে বের করা হয় শিশুটির মরদেহ।

স্থানীয় এক উদ্ধারকারী ও উদ্ধারকারী টিমের কর্মকর্তা ওকতাভিয়ান্তো বলেছেন, দিমাসকে কুমিরে কামড়ে পানিতে ঝাঁপ দিলে দিমাসের পিতা সুবলিয়ানসিয়ারও পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি খালি হাতেই কুমিরটিকে আঘাত করেন।তাতে কুমিরের কিছুই করতে পারেননি।কুমিরটি গভীর পানিতে তলিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল।

মৃত কুমিরের সন্ধান পেয়ে স্থানীয়রা সমবেত হয়ে কুমিরটিকে চিৎ করে তার পেট কেটে উদ্ধার করে দিমাসের মৃতদেহ। এতে দেখা যায়, দিমাসকে না চিবিয়েই আস্ত গিলে ফেলেছিল কুমিরটি। তার অক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় কুমিরের পেট থেকে। তা দেখে স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা