বলাখালে বসতঘর ‍তুলে নিলো দূর্বৃত্তরা, ২ লাখ টাকার ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২১ | ৮:৩০
Link Copied Successfully!

বলাখালে একটি বসত ঘরে সন্ত্রাসী কায়দায় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারিরা ঘরটি ভাংচুর করে বিপুল মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার রাতে হাজীগঞ্জ পৌর বলাখাল বাজার সংলগ্ন ভরাটকৃত দিঘীতে থাকা পৈত্রিক সম্পত্তিতে থাকা বসতঘরে এ হামলা-লুটপাটের ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা গেছে, সাবেক বলাখাল মৌজার ২০০নং বিএস ৮৬নং সিএস ৩৪৬বাই ১৬নং এসএ ২৭ বিএস ডিপি ৩১৮নং খারিজ নং ৯৮৮দাগ নং সিএস ৫৯৭ বিএস ৮৭৬ দাগের অন্দরে ২একর ৪৫ সমস্ত ১০০ভাগের ৬৫শতাংশ ভূমি ২০১০ সালের ১২ ডিসেম্বর রেজিষ্ট্রিকৃত ৯৮২৭ সাব কবলা দলিল মূলে একেএম আমিনুল মান্নান গং কাছ থেকে বাবা আবদুল হাই ভুঁইয়া সহ ৬ জনে মিলে ক্রয় করেন।


ভূমির মধ্যে ৪৭ সমস্ত ১৬৫শতাংশ ভূমির মালিক হয়ে প্লট নম্বর অনুযায়ী ৮টি প্লট যথাক্রমে ৫৭, ৫৮, ৬৪, ৬৫, ১০৩, ১০৪, ১০৫, ১০৬ মোট ৪৫.২৮ শতাংশ ভূমির পাওয়ার অফ এ্যর্টনি অথবা আমো মোক্তার নিযুক্ত করেন। ওই সম্পত্তি শাহজাহান ভূঁইয়া দখলে নিতে গেলে প্রথম থেকে একটি কুচক্রী মহল বাঁধা প্রদান করে এবং উচ্ছেদের চেষ্টা করছে।

ভাংচুর করা বসতবাড়িটির মালিক শাহজাহান ভূঁইয়া বলেন ১৫জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আকস্মিকভাবে দখলে থাকা বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে নিয়ে গেছে। হামলাকারিরা তার কাছ থেকে ২০হাাজার টাকাসহ ঘর ও অন্যান্য মালামাল লুট করে নেয়। এ ঘটনায় তাঁর ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানিয়েছেন, একটি কুচক্রী মহল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। দীর্ঘদিন যাবত জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। জবর-দখলের বাধা দেয়ায় এ হামলা চালানো হয়। এ বিষয়ে শাহজাহান ভূঁইয়া প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা