করোনায় স্থগিত পিএসএল

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ মার্চ ৪, ২০২১ | ৪:৪০
Link Copied Successfully!

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্থগিত করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার আসরটি স্থগিতের সিদ্ধান্ত জানায়। আয়োজক কমিটি, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই আসরটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পিসিবি জানিয়েছে, গত ২০ জানুয়ারি থেকে পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটার এবং স্টাফদের মধ্যে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার এই প্রভাবের কথা চিন্তা করে তাই আসরটি স্থগিত করা হচ্ছে। পিএসএলে মোট ম্যাচ হওয়ার কথা ৩৪টি। এর মধ্যে মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়িয়েছে।

পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে বোর্ড পিএসএলে অংশ নেওয়া ছয় দলের ক্রিকেটার এবং স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে পিসিআর টেস্ট, করোনা টিকা এবং মানসম্মত কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার পিএসএলে অংশ নেওয়া দু’জন ক্রিকেটার এবং একজন স্টাফ করোনা আক্রান্ত হন বলে জানানো হয়। তারা হলেন কোয়েটার ব্যাটসম্যান টম ব্যাটন। কোয়াটার অজি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ ও করাচি কিংসের ফিল্ডিং কোচ কামরান খান। তখন লিগ চলবে বলা হলেও এখন স্থগিত করে দেওয়া হয়েছে পিএসএল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা