বিনা পয়সায় চাঁদে যেতে চান আবেদন করুন

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৬:২৫
Link Copied Successfully!

চাঁদে যেতে সঙ্গী খুঁজছেন জাপানি এক ধনকুবের। ভ্রমণের জন্য আটজনকে সঙ্গে নিতে চান; তাদের সমস্ত খরচও বহন করবেন তিনিই।

চন্দ্রভ্রমণের প্রস্তাব দেওয়া এই ব্যক্তি হলেন জাপানি অনলাইন ফ্যাশন টাইকুন ইয়ুসাকু মায়জাওয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

৪৫ বছর বয়সী মায়জাওয়া বলেন, সব ধরনের মানুষকে আমি সঙ্গে নিতে চাই। তার সঙ্গে যারা যাবেন প্রত্যেকের সম্পূর্ণ খরচ বহন করবেন তিনি।

স্পেসএক্সের তৈরি নভোযানে চাঁদে যেতে ২০১৮ সালে প্রথম বুকিং দিয়েছেন এই ধনকুবের। এ জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিয়েছেন তিনি। ‘প্রিয় চাঁদ’ নামের এই চন্দ্রাভিযান শুরু হতে পারে ২০২৩ সালের প্রথম দিকে।

ধনকুবের মায়জাওয়া জানান, অভিযানে যেতে ১৪ মার্চের মধ্যে করতে হবে প্রাক্–নিবন্ধন। ২১ মাচ পর্যন্ত চলবে বাছাইকাজ। এর পরের ধাপে থাকবে ‘অ্যাসাইনমেন্ট’ ও সাক্ষাৎকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, আবেদনকারীদের দুটি মানদণ্ড পূরণ করতে হবে। অন্য লোকদের এবং সমাজকে কোনও উপায়ে সহায়তা করার ক্রিয়াকলাপ বাড়াতে হবে। এবং এই অভিযানে অংশ নেওয়া অন্যদের সহায়তা করতে প্রস্তুত থাকতে হবে।

চন্দ্রভ্রমণের জন্য এরই মধ্যে তিনি সব কয়টি আসন কিনে নিয়েছেন এবং এটি একটি ব্যক্তিগত ভ্রমণ বলেও জানান এই ধনকুবের।

এরআগে ১৯৭২ সালে সর্বশেষ চন্দ্রভ্রমণে বের হয়েছিল মানুষ। এরপর চলে গেছে দীর্ঘ অনেক বছর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা