সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১ ও আহত ২

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৪:১৭
Link Copied Successfully!

পৌরসভা নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে নির্বাচনী সহিংসতার বলি হলো ছোটন অধিকারী নামে এক সমর্থক। রবিবার দুপুর সাড়ে ১২টার পর নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সৈয়দপুর মহিলা কলেজে ৫ নম্বর কেন্দ্রে নির্বাচন চলাকালে দুজন কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সহিংসতায় ছোটন (৪০) নামে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কাউন্সিল প্রার্থীসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে ওই কেন্দ্রে বেশ উত্তেজনার সৃষ্টি হলে ভোটাররা ভীত হয়ে পড়েন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোট চলাকালে সৈয়দপুর মহিলা কলেজের ৫ নম্বর কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল থেকেই বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল। হঠাৎ দুপুরের দিকে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন গুরুতর আহত হন। তাকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এসময় আহত আরও ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ লাঠি চার্জ করে তাদের সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সংঘর্ষের ঘটনায় ছোটন নামে একজন মারা গেছে। আরও কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে । একটু উত্তেজনা ছড়ালেও পরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সূত্র:ভোরের কাগজ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা