কে জানত, এই টিকিটই তাঁকে কোটিপতি বানিয়ে দেবে!

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২১ | ৪:০৪
Link Copied Successfully!

ছোট্ট এক মফস্বল শহরে পরিবার নিয়ে জীবনের ঘানি টেনে যাওয়া মধ্যবিত্ত এক গৃহবধূ রেণু। ভাগ্যবদলে হয়তো অনেক কিছুই করেছেন, কত স্বপ্ন এঁকেছেন! কিন্তু কিছুতেই ভাগ্যদেবী যেন মুখ তুলে তাকাচ্ছিল না। বুঝে হোক বা না বুঝেই—একদিন ১০০ রুপি খরচ করে লটারির টিকিট কিনে ফেললেন। কে জানত, এই টিকিটই তাঁকে কোটিপতি বানিয়ে দেবে!

কিন্তু হয়েছে সেটাই। বলিউডি সিনেমার কল্পকাহিনির মতোই ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতস্বরে এক গৃহবধূ রাতারাতি কোটিপতি বনে গেছেন লটারি জিতে। পাঞ্জাব রাজ্য লটারি বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। ১১ ফেব্রুয়ারি এক ড্রয়ের মাধ্যমে পাঞ্জাবের ‘ডিয়ার ১০০‍+’ মাসিক লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম বিজয়ী হিসেবে নাম আসে রেণু চৌহানের। তিনি পাবেন এক কোটি রুপি।

পাঞ্জাবের রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, লটারির ভাগ্যবান বিজয়ী রেণু গত বৃহস্পতিবার তাঁর কেনা টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র রাজ্যের লটারি বিভাগে জমা দিয়েছেন। শিগগিরই তাঁর অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেণু বলেন, সৃষ্টিকর্তার এই আশীর্বাদ তাঁর মধ্যবিত্ত জীবনে স্বস্তি দেবে। তিনি বলেন, ‘আমার স্বামী অমৃতসরে কাপড়ের দোকান চালান।

লটারি থেকে পাওয়া এই পুরস্কার আমাদের অনেক কাজে আসবে। আমাদের পরিবারের সদস্যরা এখন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা