শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আয়ের দেশ হিসেবে অচিরেই স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ- ড. সেলিম মাহমুদ

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১ | ১১:৪২
Link Copied Successfully!

কচুয়ায় ড. সেলিম মাহমুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন- বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আয়ের দেশ হিসেবে অচিরেই স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী তার সাহসিকতার মাদ্যমে দেশ পরিচালনা করায় বিশ্বের বুকে প্রশংসার জোয়ারে ভাসছেন। প্রধানমন্ত্রীর অসীম সাহসিকতার কারণেই আজ বাংলাদেশের মানুষ সহজে করোনার ভ্যাকসিন পাচ্ছেন। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মনের খোরাক।

খেলাধুলায় অংশগ্রহণ করলে মন মানসিকতার পরিবর্তন হয়। খেলাধুলা মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখে।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূইয়ার সভাপ্রধানে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শুভজিৎ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম বাদল, কাজী এনামুল হক শামীম, হাবীব মজুমদার জয়, ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন, আহসান হাবিব জুয়েল, পালাখাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.বিল্লাল মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি টিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ন-আহবায়ক মো.সোহাগ উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাসেদুল হাসান সুমন, সোহেল মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটির আয়োজন করে রহিমানগর ক্রীড়া সংঘ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব