৭৮ পাউন্ড পশমের ভেড়া নতুন জীবন পেল

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১ | ৪:১৫
Link Copied Successfully!

পশমে ঢেকে গেছে শরীর। চোখ ঢাকার কারণে রাস্তাও দেখতে পেত না ভেড়াটি
নিজের পশমের ওজনে নিজেই যেন মরতে বসেছিল ‘বারাক’। পশন পরিস্কার না করার ফলে একদিকে যেমন তার নিজেরও কষ্ট হচ্ছিল। অপর দিকে দেখতেও কেমন যেন মনে হচ্ছিল ছোটখাটো এক ‘দৈত্য’। বোঝাই যাচ্ছিল না এটি একটি ভেড়া!

অস্ট্রেলিয়ার এক জঙ্গলে বারাকের দেখা মেলে। পশমে ঢেকে গেছে চোখ। রাস্তা না দেখে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল বারাক।

৩৫ কেজি ওজনের পশম জমেছিল তার শরীরে
যখন বোঝা গেল পশমের আড়ালের প্রাণীটি আসলে ভেড়া, খবর দেয়া হলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ল্যান্সফিল্ড শহরের সেচ্ছাসেবী সংগঠন এডগার’স মিশনকে। বন্য প্রাণীদের সেবায় নিয়োজিত সংগঠনটির কর্মীরা বুঝতে পারেন বাঁচাতে হলে ভেড়াটির গা থেকে সব পশম বা লোম যত দ্রুত সম্ভব তুলে ফেলতে হবে।

বিজ্ঞাপন

পশম কেটে ফেলার পর স্বাভাবিক চেহারায় ফিরে আসে বারাক।
গত ৫ ফেব্রুয়ারি বারাকের গায়ের সব পশম কেটে ফেলে এডগারস মিশনের কর্মীরা। বছরের পর বছর জমে থাকা ভেড়ার শরীরের পশম তুলে ফেলার কাজটা কিন্তু সহজ ছিল না! ৭৮ পাউন্ড বা ৩৫ কেজি পশম ছেঁটে ফেলা তো আর চাট্টিখানি কথা নয়!

অবশেষে পশম কাটার পর শুরু হয়েছে বারাকের আসল চিকিৎসা। দীর্ঘদিন পশম কাটা, গোসল ইত্যাদি না হওয়ায় শরীরে অনেক রোগ ও ঘা জন্ম নিয়েছে। ভেড়াটিকে রক্ষায় চলছে সব ধরনের চিকিৎসা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা