সেনাবাহিনীতে এই প্রথম নারী নিয়োগ দিচ্ছে সৌদি

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২১ | ৯:৩০
Link Copied Successfully!

সউদী আরবকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পরিকল্পনার অংশ হিসেবে আরবের নারীদের জন্য উন্মুক্ত হচ্ছে একের পর এক কর্মক্ষেত্র। এরই ধারাবাহিকতায় এবার সউদী সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দেয়া হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, সৈনিক থেকে শুরু করে সার্জেন্ট পদে যোগ দিতে পারবেন নারীরা। এই সুযোগ থাকবে রাজকীয় নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র চিকিৎসা সেবা বিভাগের জন্য। আবেদনকারীকে নিয়োগ পরীক্ষায় পাস করতে হবে, পরিচ্ছন্ন রেকর্ড এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে। তবে নারীদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে। তাদের বয়স ২১ বছর থেকে ৪০ বছর মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ১৫৫ সেন্টিমিটার হতে হবে। সরকারি চাকরিজীবী হলে হবে না। কোনও বিদেশি নাগরিককে বিয়ে করলেও আবেদন করা যাবে না। অন্তত হাইস্কুল পাস হতে হবে। আর পুরুষ আবেদনকারীদের বয়স হতে হবে ১৭ থেকে ৪০ বছর, উচ্চতা ১৬০ সেমি বা পাঁচ ফিট ৩ ইঞ্চি।

সউদী সেনাবাহিনীতে নারী নিয়োগ যথেষ্ট আলোড়ন তুলেছে। অপারেটিং সিস্টেম বিশেষজ্ঞ হালাহ আল-ইয়ানাবাওই বলেন, আরব দেশগুলোর সেনাবাহিনীতে নারী নিয়োগ নিয়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে বিতর্ক চলছে। এখন যুবরাজ সালমানের দূরদৃষ্টির কারণে নানাক্ষেত্রে নারীদের নিয়োগ বেড়েছে। সরকারি বিভিন্ন চাকরির পাশাপাশি তারা এখন সেনাবাহিনীতেও কাজের সুযোগ পেতে যাচ্ছেন। এর আগে শপিং মলের ক্যাশিয়ার, রেস্টুরেন্টের ওয়েটার, কফিশপের বারিস্তার মতো কাজে একচেটিয়া পুরুষদের নিয়োগ দেয়া হত। নতুন এই অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে নারীদেরও এসব কাজে নিয়োগ দেয়া শুরু হয়।

বিজ্ঞাপন

সউদী আরবের এইসব পদক্ষেপের ফলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে গত বছর দেশটিকে লিঙ্গ সমতায় জিসিসি (গালফ কো-অপরেশন কাউন্সিল) ব্লকে প্রথম এবং আরব অঞ্চলে দ্বিতীয় অবস্থানে রাথা হয়েছে। প্রতিবেদনে লিঙ্গ সমতায় সউদীর তীব্র অগ্রগতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০১৭ সালে দেশটি ১৯০টি দেশের মধ্যে শীর্ষ সংস্কারক এবং শীর্ষ উন্নতিকারক হিসাবে স্বীকৃতি পেয়েছিলো। সূত্র: পাকিস্তান ট্রিবিউন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা